বিশেষ কোনও দলের স্বার্থ দেখা এ সরকারের কাজ হতে পারে না: তারেক রহমান

সংবাদ জমিন রিপোর্টঃ
বিশেষ কোনও দলের স্বার্থ দেখা এ সরকারের কাজ হতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত ও একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। কোনও বিশেষ দলের স্বার্থ প্রতিষ্ঠা করা তাদের কাজ হতে পারে না।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে হিন্দু প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট। তারেক রহমান বলেন, দেশে বর্তমানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—প্রতিটি ধর্মের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার একটি বড় সুযোগ এসেছে।

শিরোনাম