বিশ্বকাপের জন্য এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি ইরান

স্পোর্টস ডেস্ক:
ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে এখনও জাতীয় দলের কোনও খেলোয়াড় বা কর্মকর্তার জন্য যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যু করা হয়নি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

তাজ বলেছেন, ‘আগামীকাল অথবা পরশু ফিফার সঙ্গে আমাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। ভিসা ইস্যুর বিষয়টি এখনো সমাধান হয়নি। এ কারণে আমাদের প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে হবে। তিনি আরও জানান, এখন পর্যন্ত কে ভিসা পেয়েছেন- এমন কোনও তথ্যও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়নি। তার ভাষায়, ‘এখন পর্যন্ত কোনও ভিসাই ইস্যু করা হয়নি।’

শিরোনাম