বিশ্বকাপ থেকে বাদ দেয়া হলো বাংলাদেশকে,নেয়া হলো স্কটল্যান্ডকে

সংবাদ জমিন রিপোর্ট:
বিশ্বকাপ থেকে বাদ দেয়া হলো বাংলাদেশকে,নেয়া হলো স্কটল্যান্ডকে। আসন্ন টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজ ও ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

ভারতে খেলতে না যেতে বাংলাদেশের আপত্তির পর কয়েক দিন আগে বিসিবিকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে বিসিবি অবস্থান পরিবর্তন না করায় শনিবার (২৪ জানুয়ারি) সকালে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ ও ক্রিকইনফো।

শিরোনাম