বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে ডুবে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিশেষ প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে ডুবে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে ডুবে গিয়ে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম সায়মা হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী এবং মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ায়।

শিরোনাম