বিষাক্ত স্পিরিট পান করে ২ জনের মৃত্যু,আটক-১

বিশেষ প্রতিনিধি:
বিষাক্ত স্পিরিট পান করে ২ জনের মৃত্যু,আটক-১। রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুরে বিষাক্ত রেকটিফাইড স্পিরিট পান করে দুই জন মারা গেছেন। রবিবার (১১ জানুয়ারি) রাতে তাদের মৃত্যু হলেও বিষয়টি সোমবার সকালে জানাজানি হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার। মৃত দুই জন হলেন বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল (৩০); একই ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর (৪০) হোসেন।

শিরোনাম