বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ করা সেই ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

সংবাদ জমিন রিপোর্ট:
বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ করা সেই ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। রাজধানীর কামরাঙ্গীচরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামি মো. নাজিম মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (৩০ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। প্রসিকিউশন পক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর মো. এরশাল আলম জর্জ এ তথ্য নিশ্চিত করেছেন।

শিরোনাম