বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে মব তৈরির চেষ্টা,উদ্বিগ্ন আসক

সংবাদ জমিন রিপোর্টঃ
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে মব তৈরির চেষ্টা,উদ্বিগ্ন আসক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানের ঢাকার সেগুনবাগিচা এলাকার বাসার সামনে মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সোমবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে আসক মো. ফজলুর রহমান ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কেবল একজন ব্যক্তিকে নয়, বরং তা পুরো সমাজকে আতঙ্কিত ও অবরুদ্ধ করার সমতুল্য। এ ধরনের বেআইনি তৎপরতা সুস্পষ্টভাবে সংবিধানে প্রদত্ত নাগরিকের মত প্রকাশ, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদার অধিকারের ওপর স্পষ্ট হস্তক্ষেপ।

শিরোনাম