বেগমগঞ্জে চার মামলার আসামিকে হত্যা

নোয়াখালী প্রতিনিধিঃ
চার মামলার আসামিকে হত্যা।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চুরি, ছিনতাই চাঁদাবাজিসহ ৪ মামলার এজাহারভুক্ত আসামি আরমান হোসেন বিজয়কে (১৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টায় উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আরমান হোসেন বিজয় উপজেলার হাজীপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডের শাহীন চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

শিরোনাম