বেগমগঞ্জে শিশু সন্তান হত্যার অভিযোগে মা আটক

স্টাফ রিপোর্টারঃ
শিশু সন্তান হত্যার অভিযোগে মা আটক।নোয়াখালীর বেগমগঞ্জে সুমাইয়া আক্তার (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ শিশুটির সৎমাকে আটক করে থানায় নিয়ে গেছে। গতকাল বিকাল ৩টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের নুরবক্স চাপরাশি বাড়ির থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।নিহত সুমাইয়া একই বাড়ির সৌদি প্রবাসী ফয়সাল আহমদের মেয়ে।

জানা যায়, সুমাইয়া তার সৎমা শিউলী আক্তারের সঙ্গে উপজেলার চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকতো। শনিবার দুপুরের দিকে তুচ্ছ ঘটনার জেরে শিউলী তার সৎ মেয়েকে মারধর করে। এরপর তাকে গোসল করিয়ে ঘুম পাড়ায়। বিকালের দিকে ঘুমানো অবস্থায় শিশুটিকে মৃত পায় তার সৎমা।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম