বেগম খালেদা জিয়ার প্র্রথম রাজনৈতিক সফর ছিল মানিকগঞ্জ জেলা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয় আশির দশকে।১৯৮৩ সালে বেগম খালেদা জিয়া জীবনের প্রথম রাজনৈতিক সফর করেন মানিকগঞ্জ জেলায়। জায়গীর ব্রিজ থেকে শত শত মোটরসাইকেল শোভাযাত্রাসহ মানিকগঞ্জে এসে সড়ক ও জনপথের ডাক বাংলোয় দুপুরের খাওয়া সেরেছিলেন তিনি। তারপর দেবেন্দ্র কলেজের মাঠে বিশাল জনসভায় যোগ দিয়েছিলেন।

মঞ্চে ডাক্তার কেরামত আলী এবং গফুর ভূইয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ আসন গ্রহণ করেছিলেন। জনসভায় যোগ দিয়েছিলেন সিংগাইর ডিগ্রী কলেজের নন্দিত ভিপি মহসিন ও তার সারথী হরিপদ চক্রবর্তী। সেই প্রথম সামনা সামনি “ম্যাডাম খালেদা জিয়াকে” দেখার সুযোগও হয়েছিল ভিপি মহসিনের।সম্পূর্ণ সাদা পোষাকে অপূর্ব এক মানবী,আজকের আপোষহীন দেশনেত্রী,গণতন্ত্রের মা,তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম রাজনৈতিক সফল হওয়ার মধ্য দিয়ে সেদিন ধন্য হয়েছিল মানিকগঞ্জবাসী।

শিরোনাম