বৈষম্যবিরোধী আন্দোলনে ‘শহীদের’পালক বাবা-মায়ের হামলায় ৩ পুলিশ আহত

বগুড়া প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী আন্দোলনে ‘শহীদের’পালক বাবা-মায়ের হামলায় ৩ পুলিশ আহত। বগুড়ায় চুরির মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে মাদক কারবারীদের হামলায় ডিবির এক এএসআইসহ তিন পুলিশ আহত হয়েছেন। এ হামলায় জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে শহরের চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে এসআই স্বপন মিয়া সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম ‘শহীদ’ সিয়াম শুভর পালক বাবা ও মাসহ সাত জনের নাম উল্লেখ করে ৮৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ডিবির ওসি ইকবাল বাহার এসব তথ্য দিয়েছেন।

গ্রেফতার আসামিরা হলেন- বগুড়া শহরের চকসুত্রাপুর হাড্ডিপট্টির টুটুলের ছেলে রনি (৩০), একই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে শামীম হোসেন (৬০), ছমির আলী শেখের ছেলে ইস্রাফিল হোসেন (৪০), মৃত হাফিজুর রহমানের ছেলে কবির হোসেন (১৮), মৃত গণি শেখের মেয়ে বেহুলা বেগম (৩০) ও সেউজগাড়ী কালিয়া বাজার এলাকার মোমিন হোসেনের স্ত্রী রুবি বেগম (৩০)।

শিরোনাম