বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের

বগুড়া প্রতিনিধি:
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের। বগুড়ায় বড় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে ফাহিম হোসেন (১৯) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদের সামনে মাটিডালি বিমান মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, ফাহিম হোসেন বগুড়া সদরের দক্ষিণ নওদপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে। তিনি স্থানীয় একটি ঢালাই কারখানায় শ্রমিকের কাজ করতেন। ফাহিমের বড় বোনকে মাটিডালি বাজার এলাকার আবদুল হান্নানের ছেলে তনয় (১৯) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। প্রায় ছয় মাস আগে বোনের বিয়ে দেওয়া হলেও তনয় তাকে উত্ত্যক্ত করা বন্ধ করেননি। এ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে বৈঠক ও মারামারিও হয়।

শিরোনাম