ব্যতিক্রমী উদ্যোগে শীত থেকে স্বস্তি কুকুরগুলোর

বিশেষ প্রতিনিধি:
ব্যতিক্রমী উদ্যোগে শীত থেকে স্বস্তি পাচ্ছে এলাকার কুকুরগুলো। হাড়কাঁপানো শীতে দুর্ভোগে পড়েছে প্রাণীকূলসহ সাধারণ মানুষ। শীতকালে অনেক প্রাণীই কষ্টে দিন কাটায়। তাদের দিকে আমরা খুব কমই দৃষ্টি দিই। প্রচণ্ড শীত থেকে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো কুকুরদের রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ‘অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী’ সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পটুয়াখালী পৌরশহরে ঘুরে কুকুরদের জন্য বিভিন্ন স্থানে খড়কুটো ভর্তি পাটের বস্তা বিছিয়ে দেওয়া হয়েছে।

শতাধিক কুকুরের জন্য এমন বিছানা তৈরি করেছে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী। এ বিষয়ে সহযোগিতা করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। কুকুরের জন্য এমন বিছানা তৈরি করেছে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী। অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা জানান, পাটের বস্তার মধ্যে খড়কুটো দিয়ে কুকুরের জন্য এসব বিছানা তৈরি করা হয়েছে। পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকায় প্রায় ১৫০টি বস্তার বিছানা বিতরণ করা হয়েছে। অনেক কুকুর এসব বস্তার বিছানায় আশ্রয় নিয়েছে।

শিরোনাম