ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি বিএনপি নেতার

স্টাফ রিপোর্টার:
ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি বিএনপি নেতার। পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী বাজারের ফল ব্যবসায়ী নির্মল দাসকে (৫০) মারধর ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন সিকদারের বিরুদ্ধে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুবিদখালী এলাকায় নির্মল দাসকে মারধরের ঘটনা ঘটে।

ওই ঘটনায় ব্যবসায়ী নির্মল দাস বিএনপি নেতা সুজন সিকদারসহ তিনজনের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, বিএনপি নেতা সুজন সিকদার দীর্ঘদিন ধরে নির্মল দাসের কাছে চাঁদা দাবি করে আসছেন।

শিরোনাম