ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, ছাড়া পেল ৯০ হাজার টাকা দিয়ে

গাজীপুর প্রতিনিধিঃ
ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, ছাড়া পেল ৯০ হাজার টাকা দিয়ে। গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে ব্যাংক কর্মকর্তা মোকসেদ আলীকে (৫৮) অপহরণের পর ৯০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে চার ঘণ্টা পর ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশের (পল্লী বিদ্যুৎ) মোড় থেকে তাকে অপহরণ করা হয়।

মোকসেদ আলী ইসলামী ব্যাংক শ্রীপুর উপজেলার মাওনা শাখার জেনারেল ব্যাংকিং ইনচার্জ ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) হিসেবে কর্মরত। তিনি গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা (পালের মাঠ) এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।

মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, এরকম ঘটনা আমার জানা নেই। শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, আমরা ঘটনার রাতেই মৌখিক অভিযোগ পেয়েছিলাম। পরে শুনেছি অপহৃত ব্যক্তি রাত ১২টার দিকে বাসায় ফিরেছেন। কিন্তু ভুক্তভোগী এখনও অভিযোগ দেননি। তিনি অভিযোগ দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) ড. আ. ক. ম. আক্তারুজ্জামান বসুনিয়া বলেন, এরকম কোনও ঘটনা আমার জানা নেই। স্থানীয় থানায় যোগাযোগ করতে পারেন।

শিরোনাম