ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের ২ দিন পর প্রবাসী যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের ২ দিন পর প্রবাসী যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা এলাকায় নিখোঁজের ২ দিন পর প্রবাস ফেরত ফারুক মুন্সির (৩৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সকালে চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে কবরস্থানের পাশে বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার চান্দলা মধ্যপাড়া এলাকার মৃত খোরশেদ মুন্সির ছেলে ফারুক মুন্সি গত বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। তার স্ত্রী রেহানা বেগম আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন। ফারুক দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাস থেকে এসে নিজ এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। শুক্রবার সকালে চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের কবরস্থানের পাশে বাঁশঝাড়ে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়।এ বাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।

শিরোনাম