ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ নেওয়ার অভিযোগে থানার ওসিসহ ৬ পুলিশকে প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি ও এএসআইসহ ছয় পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) তাদের প্রত্যাহার করা হলে মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।

প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন,খাঁটিহাতা থানার ওসি মামুন রহমান, এএসআই পিপলু বড়ুয়া এবং কনস্টেবল সাহাবুদ্দিন, মস্তু মিয়া, সাকিবুল আহমেদ ও জহির মিয়া।

শিরোনাম