ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা হত্যা,স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ
ছাত্রদল নেতা হত্যা,স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় চাঞ্চল্যকর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সাদ্দাম হোসেনকে (৩২) গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একই এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রবিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বাসাবো এলাকা থেকে র‍্যাব-৯-এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ ক্যাম্পের সদস্য ও র‍্যাব-৩-এর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

শিরোনাম