ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকার জন্য ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের, পাকড়াও-২

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
পাওনা টাকাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লাল খাঁ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল রাত ১০টা ২০ মিনিটে দিকে উপজেলার সদরের নাথপাড়া কামার হাটি এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। নিহত লাল খাঁ ব্রাহ্মণবাড়িয়া সদরের বিশ্বরোড এলাকার খাটিহতা গ্রামের আবুল কালামের ছেলে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টাকা লেনদেনকে কেন্দ্র করেই এই হত্যাকান্ড ঘটেছে। কিসের লেনদেন? সেই বিষয় নিয়েই আমরা কাজ করছি। আমরা ঘটনার পরই দুই খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আল আমিন ও জসিমকে জিজ্ঞাসাবাদ চলছে। লাশের ময়না তদন্তও চলছে। মামলাও হয়েছে।

শিরোনাম