ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপিতে আধিপত্য বিস্তার নিয়ে ৩ জন গুলিবিদ্ধ

বিশেষ প্রতিনিধি:
বিএনপিতে আধিপত্য বিস্তার নিয়ে ৩ জন গুলিবিদ্ধ। ব্রাহ্মণবাড়িয়ায় শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কান্দিপাড়া মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিন জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন,কান্দিপাড়া এলাকার টুটুল মিয়া (৩৫), শিহাব উদ্দিন (২৫) ও সাজু মিয়া (২২)। তারা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের অনুসারী।

শিরোনাম