ব্রাহ্মণবাড়িয়ায় মদ্যপানে দুজনের মৃত্যু,চিকিৎসাধীন-৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
মদ্যপানে দুজনের মৃত্যু,চিকিৎসাধীন-৩। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে।

তারা হলেন, বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকারের ছেলে শ্রী নিবাস মালাকার এবং একই গ্রামের সুধা দাসের ছেলে সৌরভ দাস। এ ঘটনায় আরও তিন জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিরোনাম