ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৩ জনের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি নির্মাণাধীন বাড়ির ভবনের সেপটিক ট্যাংকিতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে । উপজেলার গুটমা গ্রামের আহাদ মিয়ার বাড়ির ওই ট্যাংক থেকে লাশ উদ্ধারের জন্য আজ রোববার সকাল থেকেই কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন।

নিহতরা হলেন,হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কৃষ্ণ নগরের ফজলুল হকের ছেলে আলম মিয়া ও শফিক মিয়া। অপর নিহতের নাম জানা যায়নি। তবে তার বাড়িও মাধবপুর বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে,সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শিরোনাম