ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের বিজ্ঞান ল্যাবে অগ্নিকান্ড, আহত-২৫

স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের বিজ্ঞান ল্যাবে অগ্নিকান্ড, আহত-২৫।ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় সিঁড়ির রেলিং ভেঙে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মধ্যে।

খবর পেয়ে অভিভাবকরা স্কুল ও হাসপাতালে ছুটে আসেন।গতকাল দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ২৫ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শিরোনাম