সাতক্ষীরা প্রতিনিধিঃ
ভাড়া বাসা থেকে উদ্ধার করা হলো তরুণীর ঝুলন্ত লাশ । সাতক্ষীরায় একটি ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে শহরের পলাশপোল এলাকার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাসলিমা আক্তার যশোরের বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি সাতক্ষীরা শহরের অ্যাডলিব শোরুমে কাজ করতেন এবং এক মাস আগে শহরের পলাশপোল এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন।
তাসলিমার বাসার মালিক মাসুম বিল্লাহ শুভ বলেন, আমার বাসায় এক মাস ধরে থাকছিলেন তাসলিমা। তিনি অ্যাডলিব শোরুমে চাকরি করতেন। বিস্তারিত তথ্য শোরুম থেকেই জানা যাবে। আমি বেশি কিছু জানি না। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি আত্মহত্যা। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করছি। এরপর বিস্তারিত জানাবো।