ভাবীকে হত্যা করে পার পেলেও ভাতিজীকে হত্যার পর পুলিশের হাতে গ্রেফতার

সংবাদ জমিন ডেস্কঃ
বরগুনার তালতলীতে তাননুর আক্তার (৬) নামের এক শিশুকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার চাচা হাবিল খানের (২৭) বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ইদুপাড়া গ্রামে শিশুটিকে পিটিয়ে আহত করা হয়, পরে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত তাননুর আক্তার একই গ্রামের দুলাল খানের মেয়ে। ঘটনার পরপরই অভিযুক্ত চাচা হাবিলকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ২০১৫ সালে তান্নুর মাকে গলা কেটে হত্যা করে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্ত হাবিলকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির মরদেহ থানায় রাখা হয়েছে, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শিরোনাম