ভারতে কাশ্মীরের থানায় বিস্ফোরণ, নিহত- ৯

আন্তর্জাতিক ডেস্ক|:
কাশ্মীরের থানায় বিস্ফোরণ, নিহত- ৯। ভারতের কাশ্মীরের এক থানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত নয়জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। জম্মু ও কাশ্মীরের শ্রীনগর সংলগ্ন নওগাম এলাকার থানায় পুলিশের জব্দ করা বিপুল পরিমাণ রাসায়নিক থেকে শুক্রবার (১৪ নভেম্বর) মাঝরাতে ওই বিস্ফোরণ ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

নিহতের বেশিরভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক কর্মকর্তা, যারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন। শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তাও বিস্ফোরণে প্রাণ হারান। সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে আনা বিস্ফোরক সামগ্রী যাচাইয়ের সময়ই এ বিস্ফোরণ ঘটে।

শিরোনাম