ভারতে প্রবেশের প্রাক্কালে সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশির

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. সাইদুল ইসলাম (২৫)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্তবর্তী গামাতলা গ্রামের মো.জয়নাল আবেদীনের ছেলে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গামাতলা নামক সীমান্ত পিলার ১২০৯ দিয়ে নিহত সাইদুল ইসলাম সহ দুই তিনজন যুবক ভারতের ভিতরে অনুপ্রবেশ করে। এসময় করাইগড়া বিএসএফ ক্যাম্পের একটি টহল দলের সামনে পড়লে তাদের ধাওয়া করে।একপর্যায়ে তাদের গুলি করলে সাইদুল ইসলাম পেটে এবং বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে এখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

শিরোনাম