ভারতে মার্কিন শুল্ক ৫০ থেকে কমিয়ে ১৮ শতাংশ করবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন শুল্ক ৫০ থেকে কমিয়ে ১৮ শতাংশ করবেন ট্রাম্প। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে। বিনিময়ে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি ও অন্যান্য পণ্য আমদানি করবে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ট্রাম্প পোস্টে জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, ভারত এখন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনবে এবং প্রয়োজনে ভেনেজুয়েলা থেকেও তেল আমদানি করতে পারে।