ভারত কখনো শেখ হাসিনাকে হস্তান্তর করবে না: আলজাজিরা

আন্তর্জাতিক ডেস্ক:
ভারত কখনো শেখ হাসিনাকে হস্তান্তর করবে না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমান পরিস্থিতিতে দিল্লি তাকে আদৌ হস্তান্তরে আগ্রহী কিনা, এ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার অনলাইন সংস্করণে মঙ্গলবার (১৮ নভেম্বর) এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি প্রকাশ করা হয়। গত বছর সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। অবশেষ পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

এরপর থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বারবার বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারের কাছে অনুরোধ সত্ত্বেও তা আমলে নেয়নি দিল্লি। বিষয়টি ১৫ মাস ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার অন্যতম কারণ হয়ে উঠেছে। এখন সাবেক প্রধানমন্ত্রীকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করায় এই উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত কখনো শেখ হাসিনাকে হস্তান্তর করবে না।

শিরোনাম