ভালুকায় স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর ,আটক-৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় স্বামীর হাতে স্ত্রী হাজেরা (৩৫)কে খুনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে বাড়ির পাশে ধানক্ষেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সোহেল (৪০) পলাতক রয়েছে। নিহত হাজেরা পার্শ্ববর্তী পালগাঁও গ্রামের হাছেন আলীর মেয়ে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার কাচিনা ইউনিয়নের গুজারভিটার বীর মুক্তিযোদ্ধা মৃত আজাহার উদ্দিনের পূত্রবধূ দুই সন্তানের জননী হাজেরাকে গত সোমবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম