ময়মনসিংহ প্রতিনিধি:
স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা-লুটপাট। ময়মনসিংহের ভালুকায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক তিয়াস মাহমুদ শুভর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস ছন্দা অভিযোগ করেছেন, তার স্বামী ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক তিয়াস মাহমুদ শুভ স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোর্শেদ আলমের পক্ষে কাজ করায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ২০-২৫ জনের একটি দল ভালুকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মেজরভিটা এলাকায় তাদের বাসায় প্রবেশ করে। এ সময় নেতৃত্বে ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান প্রান্ত, তার সহযোগী ওমর ফারুক সানি ও সাগর। তারা স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কর্মী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।