নিজস্ব প্রতিনিধিঃ
ভিক্ষুকের থাকার স্থানে মিললো দুই বস্তা টাকা!সিরাজগঞ্জে সালেহা পাগলি নামের এক ভিক্ষুকের কাছে জমানো দুই বস্তা টাকা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে পৌর এলাকার মাসুমপুর মহল্লার পাইওনিয়ার কেজি অ্যান্ড হাইস্কুলের পেছনে অসুস্থ অবস্থায় মাটিতে ওই ভিক্ষুক পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তার থাকার জায়গা থেকে সেই টাকা উদ্ধার করে গুনেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৬০ থেকে ৬৫ বছর বয়সী সালেয়া বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে আসছেন। তিনি সিরাজগঞ্জ কওমি জুটমিলের বারান্দায় থাকেন। কখনও নিজের প্রয়োজন কিংবা অসুস্থতার জন্য টাকা খরচ করতেন না। তার একমাত্র মেয়ে শাপলা খাতুনের স্বামী মাছুমপুর পশ্চিমপাড়ার রিকশাচালক শহিদুল ইসলাম।
মেয়ে শাপলা খাতুন বলেন, ‘মা আমাদের সঙ্গে থাকতো না, একাই থাকতো। আজ তার থাকার জায়গা থেকে অনেক টাকা পাওয়া গেছে। এখন আমি মায়ের কাছে আছি। এই টাকা দিয়ে তার চিকিৎসা করানো হবে।প্রমাণ সাপেক্ষে টাকার কেউ দাবি করলে তা ফেরত দেয়া হবে।