ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ

সংবাদ জমিন রিপোর্টঃ
রাষ্ট্রীয় নৈশভোজ। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। তার সম্মানে সন্ধ্যায় আয়োজন করা হয়েছে রাষ্ট্রীয় নৈশভোজের।শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বল রুমে এই আয়োজন করা হয়।

রাষ্ট্রীয় নৈশভোজে প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, জামায়াত নেতা মোবারক হোসাইনসহ ভুটান থেকে আগত প্রতিনিধি দল, ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শিরোনাম