ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি!

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ ব্যাংকে ভুয়া পরিচয়ে টানা ১২ বছর চাকরি করেছেন এক ব্যক্তি। সম্প্রতি এক অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি ফাঁস হওয়ার পর নিয়োগ বাতিলসহ অভিযুক্ত কর্মকর্তা ও তাকে চাকরিতে ঢোকাতে সহযোগিতা করা মামাকে বরখাস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

তদন্তে উঠে এসেছে, ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগপ্রাপ্ত প্রকৃত প্রার্থী মো. আব্দুল ওয়ারেছ আনসারী ওই পদে যোগ না দিয়ে বেছে নেন বিসিএস প্রশাসন ক্যাডারকে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত। তবে ঠিক এই শূন্য পদটিকেই কাজে লাগান তৎকালীন মানবসম্পদ বিভাগের উপপরিচালক মো. শাহজাহান মিঞা। তিনি নিজের ভাগনেকে ওই পদে নিয়োগ দেন প্রকৃত প্রার্থীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে।

শিরোনাম