টাঙ্গাইল প্রতিনিধি:
‘ভুলে’জলাতঙ্কের টিকা দেওয়া সেই শিশুটি কেমন আছে? টাঙ্গাইলের ভূঞাপুরে নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্কের দুই ডোজ টিকা দেওয়া শিশুটি সুস্থ আছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকালে সুস্থতার কথা জানিয়েছেন শিশুটির বাবা ফারুক আহমেদ।
তিনি বলেন, ‘আমার সন্তান এখন সুস্থ আছে। টিকা দেওয়ার পর থেকে কোনও সমস্যা হয়নি। আজ দুপুরে সন্তানের খোঁজখবর নেওয়ার জন্য জেলা সিভিল সার্জনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন।’
দুপুরে জেলা সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু শিশুটির শারীরিক খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান। এ সময় তার সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদসহ আরও কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।