ভূমিকম্প আতঙ্ক রাজধানীর সর্বত্র

স্টাফ রিপোর্টারঃ
ভূমিকম্প আতঙ্ক রাজধানীর সর্বত্র। ‘আমি চা বানাচ্ছিলাম, হঠাৎ আমার দোকানের ক্যাশ বাক্সসহ পুরো দোকান কেঁপে উঠলো। আমরা কয়েকজন ভয়ে দোকান থেকে বেরিয়ে আসতেই দেখি একটা বাসার রেলিং ভেঙে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তখন কাছে গিয়ে দেখলাম তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। আরও কয়েকজন আহত হয়েছেন। চারদিকে লোকজনের চিৎকার। মুহূর্তের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনা কিছুক্ষণের জন্য নিজের কাছে দুঃস্বপ্ন মনে হলেও তা কিছুতেই ভুলতে পারছি না। এখনও সেই আতঙ্ক কাটেনি। ভয়ের মধ্যে আছি আবার কখন ভূমিকম্প হয়।’

গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে রাজধানীর পুরোনো ঢাকার বংশালের আরমানিটোলা এলাকায় একটি ভবনের ছাদের রেলিং ভেঙে তিনজন নিহত হওয়ার ঘটনার বর্ণনা দিয়ে নিজের আতঙ্কের কথা বাংলা ট্রিবিউনকে এভাবেই বলছিলেন চা দোকানদার আবুল কাশেম।

শিরোনাম