ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে খুন

কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় পূর্ব শত্রুতার জের ধরে জাসদ ছাত্রলীগ নেতা নাইফ আহমেদ তুষার (২৮)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম