ভেনেজুয়েলার আরো একটি তেলবাহী জাহাজ জব্দ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:
আরো একটি তেলবাহী জাহাজ জব্দ যুক্তরাষ্ট্রের। ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি তেলবাহী ট্যাংকার ক্যারিবীয় সাগরে জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর বৈঠকের ঠিক আগমুহূর্তে এই অভিযান চালানো হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড জানায়, ভোররাতে ‘ভেরোনিকা’ নামের জাহাজটি কোনো প্রতিরোধ ছাড়াই আটক করা হয়। কমান্ডের দাবি, নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ চলাচলের ওপর ট্রাম্প প্রশাসনের যে কোয়ারেন্টাইন আরোপিত রয়েছে, সেটি অমান্য করেই ট্যাংকারটি চলছিল। এক বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলা থেকে যে তেল রফতানি হবে, তা অবশ্যই আইনসম্মত ও যুক্তরাষ্ট্রের অনুমোদিত প্রক্রিয়ায় হতে হবে।

শিরোনাম