ভেস্তে গেলো ইরান-মার্কিন শান্তিচুক্তি, কী করবেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক:
ভেস্তে গেলো ইরান-মার্কিন শান্তিচুক্তি, কী করবেন ট্রাম্প?। দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা শেষে কোনও সমঝোতা ছাড়াই পাকিস্তানের ইসলামাবাদ ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া চূড়ান্ত প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। এই ব্যর্থতা ট্রাম্প প্রশাসনকে এখন এক কঠিন সংকটের মুখে ঠেলে দিলো। হয় তেহরানের সঙ্গে দীর্ঘমেয়াদি দরকষাকষিতে যেতে হবে, অথবা পুনরায় সেই যুদ্ধে ফিরতে হবে। যে যুদ্ধ ইতোমধ্যে আধুনিক সময়ের সবচেয়ে বড় জ্বালানি বিপর্যয় সৃষ্টি করেছে।

হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বর্তমানে সাপ্তাহিক ছুটি কাটাতে ফ্লোরিডায় রয়েছেন। তবে যুদ্ধ কিংবা দীর্ঘ আলোচনার পথ, উভয় ক্ষেত্রেই রয়েছে রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকি।

শিরোনাম