ভোটের সিলসহ ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধিঃ
ভোটের সিলসহ ব্যবসায়ী আটক। লক্ষ্মীপুরে কম্পিউটারের দোকান থেকে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয়।

মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস নামের একটি কম্পিউটারের দোকান থেকে সোহেল রানা (৪০) নামের ওই দোকানিকে আটক করে পুলিশ। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা।

শিরোনাম