ভোট কেন্দ্রের পাহারার দায়িত্বে থাকা গ্রাম পুলিশের লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্রে রাতে পাহারায় থাকা রনজিৎ কুমার দে (৪৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৮ টায় পুলিশ বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাঠ বাগান থেকে লাশ উদ্ধার করে। তিনি বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের মিতা শিবেন্দ্রনাথদের ছেলে। শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

শিরোনাম