ভোট দিলেন তারেক রহমান

সংবাদ জমিন রিপোর্ট:
ভোট দিলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের পর তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তারেক রহমান ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিল। বাংলাদেশের মানুষ আজ তার অধিকার ফেরত পেয়েছে।”

শিরোনাম