ভোলায় প্রতিবন্ধী নারীকে গণ*ধ*র্ষণ

ভোলা প্রতিনিধি:
প্রতিবন্ধী নারীকে গণ*ধ*র্ষণ। ভোলার তজুমদ্দিন উপজেলায় কীর্তন শুনে বাড়ি ফেরার পথে এক প্রতিবন্ধী নারীকে (২৬) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শশীগঞ্জ এলাকার দাসপাড়া নেপাল কবিরাজের বাড়ির সামনে থেকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ডাক্তারের পরামর্শে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শিরোনাম