ভোলাহাটে ডাকাতকে পিটিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাস্তায় ডাকাতিকালে এক ডাকাতকে আটক করে সাধারণ মানুষ। এরপর জনতার গণপিটুনিতে মারা গেছে সেই ডাকাত। গতকাল রাত ১০টার দিকে উপজেলার জামবাড়ীয়া ডিগ্রি কলেজে সংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. ইউসুফ আলী জানান, রাত ১০টার দিকে শিবগঞ্জের দিক থেকে একটি ভ্যান বড়গাছী বাজার আসছিল। জামবাড়ীয়া ডিগ্রি কলেজ সংলগ্ন রাস্তায় একদল ডাকাত ভ্যানের গতিরোধ করে। এ সময় উভয় দিক থেকে বাস ও ট্রাক চলে আসলে ভ্যানচালক একজন ডাকাতকে ঝাপটে ধরে চিৎকার দিতে থাকে। তার চিৎকারে বাস, ট্রাক ও স্থানীয় জনতা ছুটে আসলে অন্য ডাকাতরা পালিয়ে যায়। এরপর আটককৃত ডাকাতকে ঘটনাস্থলে পিটিয়ে মেরে ফেলে। নিহত ডাকাতের বাড়ি শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী গ্রামে বলে স্থানীয়রা জানান।

শিরোনাম