মওলানা ভাসানী সেতুর তার চুরির ঘটনায় দায়ের করা হলো মামলা

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে সদ্য উদ্বোধন হওয়া মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। সেতুর সিকিউরিটি ইনচার্জ নুরে আলম বাদী হয়ে শুক্রবার (২২ আগস্ট) রাতে সুন্দরগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় প্রায় ৫ লাখ ২০ হাজার টাকার তার চুরির উল্লেখ আছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়কের উভয় পাশে থাকা ৮টি ল্যাম্পপোস্টের প্রায় ৩১০ মিটার তার মাটি খুঁড়ে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত ১৩ জুন পরীক্ষামূলকভাবে সব লাইট জ্বালানো হলেও পরে আর আলো জ্বলেনি। উদ্বোধনের রাতেও লাইট জ্বলতে ব্যর্থ হয়। পরদিন বৃহস্পতিবার সকালে চায়না সাসেক প্রকল্পের কর্মীরা মাটি খুঁড়ে তার কাটা ও চুরির ঘটনা শনাক্ত করেন।

শিরোনাম