মগবাজারে একটি রেস্তোরাঁয় আগুন

সংবাদ জমিন রিপোর্টঃ
একটি রেস্তোরাঁয় আগুন লেগে ব্যাপক ক্ষতি। রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে নয়তলা ভবনের দ্বিতীয় তলায় ‘কিসমি’ নামে রেস্তোরাঁয় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় বিষয়টি রাত ১২টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

শিরোনাম