মণ্ডপের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শ্রমিকের

সাতক্ষীরা প্রতিনিধিঃ
মণ্ডপের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু হয়েছে।সাতক্ষীরার আশাশুনিতে পূজামণ্ডপের ডেকোরেশনের তার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে উপজেলার খাজরা ইউনিয়নের পশ্চিম ফটিকখালী দুর্গামন্দির প্রাঙ্গণে ঘটনাটি ঘটেছে।

ওই শ্রমিকের নাম প্রশান্ত মণ্ডল (৪৫)। তিনি খুলনা জেলার কয়রা উপজেলার চান্নিরচক গ্রামের অমূল্য মণ্ডলের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে খাজরার পশ্চিম ফটিকখালী গ্রামে শ্বশুর রাজা সরদারের বাড়িতে বসবাস করছিলেন। তিনি মণ্ডপে ডেকোরেটরের শ্রমিক হিসেবে কাজ করতেন।

শিরোনাম