মতলবে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধিঃ
মতলবে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক।চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য ও ছেংগারচর পৌরবাজার বণিক সমিতির পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান লস্করকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল দুপুরে তাকে মতলব উত্তর থানা থেকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মান্নান মতলব উত্তর ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদুরভিটি গ্রামের লস্করবাড়ির মৃত ফজর আলী লস্করের ছেলে। জেলা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে তাকে সোমবার মতলব উত্তর নিজ এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

শিরোনাম