মদ্যপ অবস্থায় গ্রেফতারকৃত সাভারের বৈষম্যবিরোধী ২ নেতাসহ ২১ আসামীর জামিন
সংবাদ জমিন রিপোর্টঃ
রাজধানীর গুলশান থেকে মদ্যপ অবস্থায় গ্রেফতার ঢাকার সাভার উপজেলার সাবেক বৈষম্যবিরোধী নেতা মাহফুজুর রহমান (২৫) ও মাহিদ হাসান রাফসানসহ (২৬) ২১ আসামির জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।
জামিন মঞ্জুর হওয়া বাকি আসামিরা হলেন- সিদ্দিকুর রহমান সাব্বীর (২০), পারভেজ হাসান (২৬), সাইদুর ইসলাম (২০), মোস্তফা কামাল (২৫), শাহাদাত আহমেদ (২৫), নাফিজুর রহমান নাইম (২৩), জনি দে (৩৫), মো. সামাদ উদ্দীন রবিন (৩৫), আলিফুল ইসলাম রিয়াজ (২৬), আসাদুল ইসলাম (২৭), আবাইদ রহমান খান পলক (২৪), মো. পাভেল চৌধুরী (২৩), মো. মেহেদী হাসান (২৯), মো. রায়হান খান (২৩), বিল্লাল হোসেন বাধন (২১), মো. শিমুল (২৫), রিয়াদ মিয়া (২৮), সৌমিত্র দাস (২৫) ও মো. আলভি আহসান খান (২৫)।