মধ্যরাতে শিক্ষার্থীকে মেসে তলব করে নির্যাতন, বহিষ্কার-৮

সাভার প্রতিনিধি
মধ্যরাতে শিক্ষার্থীকে মেসে তলব করে নির্যাতন, বহিষ্কার-৮। ঢাকার সাভারে গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে মধ্যরাতে মেসে ডেকে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই বিভাগের আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যসচিব কনক চন্দ্র রায়।

শিরোনাম